Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 15:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।

গত ২৭ আগস্ট থেকে প্রায় চার মাস ধরে নিখোঁজ ছিলেন আমিনুর।
শাহজাহান সাজু জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারদেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।

এদিকে আমিনুর রহমানের ভাই এম এম মিজানুর রহমান জানান, তার ভাই এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।
গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশে যাবার পথে আমিনুর নিখোঁজ হন।
২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।

(এমআইআর/ ২৩ ডিসেম্বর ২০১৭)