Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 23:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকাঃ ব্র্যাক ব্যাংকের আয়োজনে প্রথমবারের মতো ‘আমদানি-রপ্তানি পলিসি ২০১৫-১৮ এর পর্যালোচনা’ শীর্ষক একটি বাণিজ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আমারি হোটেলে গত মঙ্গলবার এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক নন্দন কুমার বণিক।

সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সেলিম আর এফ হুসাইন এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান।

বাণিজ্য উন্নয়ন বিভাগের প্রধান জাবেদুল আলম আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের সভাপতিত্ব করেন।

(আরআর/এসএএম/ ১৮ই মার্চ ২০১৭)