Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 00:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, টাঙ্গাইল: গ্যাসকে মূল্যবান সম্পদ উল্লেখ করে এখন থেকে বাসাবাড়িতে আর নতুন করে কোনো গ্যাস-সংযোগ দেওয়া হবে না বলে আবারও জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, এখন থেকে আর আসাবিকে কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। সবাইকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে হবে।

শনিবার সকালে টাঙ্গাইলের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) আয়োজিত ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময়  বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম কতটা বাড়বে, সেটা রেগুলেটরি কমিশনের গণশুনানির পর তাদের প্রস্তাবনার ওপর নির্ভর করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিদ্যুৎকেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাজী আবুল হোসেন ট্রাস্ট আয়োজিত হ্যাবিট ইয়ুথ ফেস্টিভ্যালে সাংসদ মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাংসদ নুরুন্নবী চৌধুরী, সাংসদ নাহিম রাজ্জাক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান প্রমুখ।

(এসএএম/ ১৮ মার্চ ২০১৭)