Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 00:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, সিলেট:‘সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সিলেট চেম্বার বদ্ধ পরিকর। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে সচেষ্ট রয়েছি। এসব সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছি এবং তার মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই সমাধান হয়েছে। এরমধ্যে চাল আমদানির ক্ষেত্রে ০% মার্জিনে এলসি খোলার সুযোগ, চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানিতে আমদানি শুল্ক হ্রাস, তামাবিল এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর, সিলেটে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ ইত্যাদি অন্যতম।’

মঙ্গলবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভায় চেম্বার নেতৃবৃন্দ এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ।

সভায় সিলেট চেম্বারের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১৬-২০১৭ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদিত হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, নিয়াজ মো. আজিজুল করিম, সালাউদ্দিন চৌধুরী, কামাল আহমদ, হুমায়ুন কবির সুহিন, আব্দুর রহমান রিপন, সাহাদত করিম চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, আতাউর রহমান, মো. কিবরিয়া চৌধুরী প্রমুখ।

(এমএ/এসএএম/ ২৬ ডিসেম্বর ২০১৭)