Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 01:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বগুড়া প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

মোকামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে উপজেলার পাকুরতলায় ঢাকা–রংপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা সাদ্দাম পরিবহনের বাসটি কুড়িগ্রাম যাচ্ছিল। পথচারী জব্বারকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। জব্বার শিবগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে। এ সময় এক পথচারীসহ মোট তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ হতাহত যাত্রীদের নাম-পরিচয় জানাতে পারেনি।

(এমআইআর/ ২৭ ডিসেম্বর ২০১৭)