Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 16:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমান বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের মহেশখালীর উপকূলে বিধ্বস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র জানান, বিমান দু’টির ৪ পাইলট অক্ষত রয়েছেন।

আইএসপিআর’র সহকারী পরিচালক মো. নুর ইসলাম বলেন, বিমান বিধ্বস্তের কারণ নিরূপণ করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।
তিনি জানান, বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান দু’টি চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটি থেকে সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করেছে।

(এমআইআর/ ২৮ডিসেম্বর ২০১৭)