Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 12:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চারদিনের দিবারাত্রির টেস্ট মাত্র দুদিনে শেষ হলো। সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১২০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে গত ২৬ ডিসেম্বর শুরু হয় ম্যাচটি। শেষ হয়েছে গতকাল। ইতিহাসে এই প্রথমবারের মতো চারদিনের দিবারাত্রির টেস্ট মাঠে গড়িয়েছে।

গতকাল মঙ্গলবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। নয় উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে তারা। দলের পক্ষে এইডেন মার্করাম সেঞ্চুরি করেন। ১২৫ রান করে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন এবি ডি ভিলিয়ার্স। ৫৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস ৩টি, ক্রিস এমপোফু ৩টি ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নেন।

এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে দুই অঙ্কের ঘরে রান করেন দুইজন। সর্বোচ্চ ২৩ রান করেন কাইল জার্ভিস। ১৬ রান করেন রায়ান বার্ল। দক্ষিণ আফ্রিকার পক্ষে মরনি মরকেল ৫টি, ভারনন ফিল্যান্ডার ১টি, কাগিসো রাবাদা ২টি ও আন্দিল ফেহলাকওয়াইও ২টি করে উইকেট নেন।

ফলোফনে পড়ায় আবার ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১২১ রান করে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ক্রেইগ আরভিন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ৫টি, ভারনন ফিল্যান্ডার ১টি, কাগিসো রাবাদা ১টি ও আন্দিল ফেহলাকওয়াইও ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান এইডেন মার্করাম।

(এমআইআর/ ২৮ডিসেম্বর ২০১৭)