Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাজধানী কাবুলের একটি শিয়া সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থা এবং একটি সংবাদ সংস্থার কার্যালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর-বিবিসি ও আল-জাজিরার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

এদিকে হামলার ঘটনায় দেশটিতে সক্রিয় বিভিন্ন চরমপন্থী সংগঠনকে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে তালিবান এ হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।
হামলার ঘটনায় আফগান সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (এজেএসসি) এক টুইটবার্তায় নিন্দা জানিয়েছে।

সাংবাদিক সংগঠনটির দাবি, গত বছরের তুলনায় এবার আফগানিস্তানে হামলার ঘটনা বেড়েছে।
গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা হয়েছিল। এর পর আবারও আরেকটি গণমাধ্যমের ওপর হামলা চালানো হলো।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের মিডিয়া গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

(এমআইআর/ ২৮ডিসেম্বর ২০১৭)