
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বীমা নির্বাহীদের সংগঠন ‘ইন্সটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশের’ কার্যকরী পরিষদের শুধুমাত্র প্রেসিডেন্ট, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রেকর্ড সংখ্যক ভোটারদের উপস্থিতিতে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
“বিগত ২৬ শে ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোঃ হাফিজ উল্লাহ, ডাইরেক্টর মার্কেটিং, কর্নফুলি ইন্স্যুরেন্স, মহাসচিব পদে মোঃ ইমাম শাহীন, ব্যবস্থাপনা পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এবং কোষাধ্যক্ষ পদে বিশ্বজিত কুমার মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আগামী ২০১৮-২০১৯ সালের জন্য বিপুল ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন।
এছাড়াও, প্রতিদ্বন্দিতা ছাড়া কার্যকরী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্য হয়েছেন সর্ব জনাব মাহফুযুল বারী চেীধুরী, এ কিউ. এম. ওয়াজেদ আলী, মীর নাজিম উদ্দিন আহমেদ, শামসুল হুদা, চেীধুরী গোলাম ফারুক, মাহফুজুর রহমান, সৈয়দ এম হারুন অর রশিদ, ফেরদেীস আরা চেীধুরী, মোঃ শামিম হোসেন, হামিদুর রহমান হায়দার, প্রকেীশলী মমতাজ উদ্দিন, মোঃ ইজহার হোসেন, মোঃ মোসলেহ উদ্দিন, তালুকদার মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আবদুল খালেক মিয়া, মোঃ আলমগীর, মোঃ নিজাম উদ্দিন।
উল্লেখ্য, দেশের বীমা কোম্পানীতে চাকুরীরত এবং অগ্রসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চ পদস্থ শীর্ষ বীমা নির্বাহীদের সমন্বয়ে “ইন্সটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ”;একটি অরাজনৈতিক পেশাজীবি সামাজিক সংগঠন। নব নির্বাচিত কার্যকরী পরিষদের নির্বাচন পক্রিয়া পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার আলিউজ্জামান খান এবং সৈয়দ জহিরুল হক।”
(এসএএম/ ২৮ ডিসেম্বর ২০১৭)