
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের বড়ইতলায় বৃহস্পতিবারসকালে সড়কর দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ও অন্তত ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিক-জনতা গাড়ি ভাংচুর ও রাস্তা অবরোধ করে রাখে। এতে করে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধা থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতির সকাল সাড়ে ৭টায় ইটাখোলা থেকে একটি রেকার ঢাকা-সিলেট মহাসড় দিয়ে নরসিংদী যাচ্ছিল। এসময় ঘনকুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেলে রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স গ্র“পের গেইটের সামনে দাড়নো ইটাখোলাগামী লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ হোসেন (১১) ও থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলেস-এর সেমপল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হয়।
দুর্ঘটনার পর মিলের উত্তেজিত শ্রমিকরা কয়েকটি গাড়ী ভাংচুর করে এবং রাস্তা অবরোধ করে রাখে। ঘটনার সময় মৌলভিবাজার যাবার পথে বিটিভি’র গাড়িটি ঘটনাস্থলে পৌছল উত্তেজিত অবরোধকারীরা গাড়িটি ভাংচুর করে। গাড়িতে থাকা বিটিভির প্রজোযক মামুন মাহমুদ ও ক্যামেরাম্যান আব্দুল কাদের এবং সংবাদ সংগ্রহের জন্য যাওয়া সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।
আহত মাইন উদ্দিন সরকার জানান, সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উত্তেজিত অবরোধকারীরা তার বহনকারী মোটরসাইল, ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং এ অবরোধকারীদের হামলায় তিনি পায়ে ও হাতে গুরুত্বর যখম হন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
(এসএইচআর/এসএএম/ ২৮ ডিসেম্বর ২০১৭)