Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 11:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ডাকা:  প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত  নিয়েছিল।

ব্যাংকটির ক্যাপিটাল শক্তিশালী করার জন্য ৭ বছর মেয়াদি ৬০০ কোটি টাকার সার্বঅর্ডিনেট বন্ড ছাড়বে রূপালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ইস্যু পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

(এসএএম/ ২৮ ডিসেম্বর ২০১৭)