Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Jun 2026 21:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক,বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এবারও ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে।

প্রাথমিকে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এ বছরের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভাল হয়েছে। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৯৩ ও মেয়েদের ৯৫ দশমিক ০৩ ভাগ।

দুপুরে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।

যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।

আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (www.dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

(এমআইআর/ ৩০ ডিসেম্বর ২০১৭)