
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ২ দিনব্যাপী বার্ষিক সম্মেলন এবং ডিলারদের পূণর্মিলনী গত শুক্রবার মৌলভিবাজারের গ্র্যান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
অবসিডিয়ান বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সম্মেলনে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অবসিডিয়ান বাংলাদেশ-এর পরিচালক ন্যান্সি জহরা বিনতে মুসা, উপদেষ্টা সামিউল আমিন, জেনারেল ম্যানেজার শেখ নিজাম, হেড অব সেল্স মার্কেটিং আল মামুন ভূইয়া এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোম্পানির ১২০ জন ডিলার দুদিনব্যাপি এ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেন। স্থানীয় ব্যবসায়ি নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্য প্রদানকালে অবসিডিয়ান বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফজলে ফাহিম বলেন,
অবসিডিয়ান বাংলাদেশ সবসময়ই পন্যের গুণগতমান ও বিক্রয়উত্তর সেবা প্রদান করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তিনি
পরিবেশকগণের কাছ থেকে মূল্যবান পরামর্শ ও মতামত গ্রহণ করেন। শেখ ফাহিম ক্রেতা সাধারণকে সর্বোচ্চ
সহযোগিতা ও বিক্রয়উত্তর সেবা প্রদান করার জন্য কোম্পানির পরিবেশকদেরকে আহ্বান জানান।
সম্মেলনে সর্বোচ্চ বিক্রেতা ১০ জন পরিবেশক ও সর্বোচ্চ পারফর্মেন্স প্রদান করার জন্য ৭ জন সেল্স মেম্বারকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেড একটি মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং
লিডিং ট্রেডিং কোম্পানী। কোম্পানিটি দীর্ঘদিন থেকে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
অবসিডিয়ান-এর ব্যাবসায়ী সহযোগী দেশ হচ্ছে আমেরিকা, ফ্রান্স, কুয়েত, চীন, ইতালী, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড
এবং ভারত।
(এসএএম/ ৩১ ডিসেম্বর ২০১৭)