Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  দেশের  পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কার্যকর অংশগহন ও তাদের বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । এরই ধারাবাহিকতায় এই শিক্ষা কার্যক্রম প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।  এ হিসাবে আগামী ৯ জানুয়ারি মঙ্গলবার বিনিয়োগকারীদের তিনদিনের প্রশিক্ষণ দেয়া শুরু হবে।

জানা গেছে, প্রশিক্ষণ নেয়ার আগে অবশ্যই বিনিয়োগকারীদের বিএসইসির কাছে নিবন্ধন করাতে হবে। প্রতিটি সেশনে আসন সংখ্যা রয়েছে ৪০ জন এবং আগে আসলে আগে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, প্রতিটি সেশনে মূলত ৪টি বিষয়ে লেকচার দেয়া হয়। এর মধ্যে রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের কমিশন এবং স্টক এক্সচেঞ্জের কার্যক্রম, প্রাইমারি মার্কেট (আইপিও) বিনিয়োগ, সেকেন্ডারি মার্কেট (স্টক এক্সচেঞ্জে) বিনিয়োগ, সিকিউরিটিজ অ্যানালাইসিস ও পোর্টফলিও ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, নাম তালিকাভুক্তির জন্য বিএসইসির আগারগাঁও কমিশন ভবনে প্রোগ্রাম ডাইরেক্টর (গবেষণা ও উন্নয়ন বিভাগ) এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

(এসএএম/ ৩১ ডিসেম্বর ২০১৭)