
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলা সদরের ‘এন এইচ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে’ উদ্বোধন করা হয়।
যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘারপাড়া পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: দিলারা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা প্রধান মো. আসাদুজ্জামান। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ৩১ ডিসেম্বর ২০১৭)