
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)২০১৭-২০১৯ সালের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন লিয়াকত আলী ভূইয়া।
তিনি আবাসন খাতের সবচেয়ে বড় সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সহ-সভাপতি (প্রথম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এর সাধারণ সম্পাদক বর্তমানে দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী ভূইয়া।
(এসএএম/ ৩১ ডিসেম্বর ২০১৭)