
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে।এগুলো হলো: আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক এবং জেমিনি সী ফুড লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সমাপ্ত বছরে আজিজ পাইপস ৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ১০ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ২০ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ১৫ শতাংশ, সাইফ পাওয়ারটেক ২৮ শতাংশ, জেমিনি সী ফুড ১২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে।
(এমআইআর/ ০১ জানুয়ারি ২০১৮)