Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 18:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জানেরচালা রয়েল গ্রিন এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানায়, ভোর ৫টার দিকে জানেরচালা রয়েল গ্রিন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন নাহার জানান, সকালে ওই কিশোরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

ওই কিশোরের গলার রগ কেটে যাওয়ায় অধিক রক্তক্ষরণ হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

(কেএইচকে / ০১ জানুয়ারি ২০১৮)