
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ৪৯ জন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে এ শাস্তি দাবি করেন।
গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ২৪৫ জনের সাক্ষ্য পর্যবেক্ষণ করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিল। আজ ১ জানুয়ারি (২০১৮) রাষ্ট্রপক্ষে আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। মঙ্গলবার (২ জানুয়ারি) পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরেই আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
(এমআইআর/ ০১ জানুয়ারি ২০১৮)