Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 13:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ২০১৮ সালকে স্বাগত জানিয়েছে বীমা খাতের বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি)। সোমবার (০১ জানুয়ারি ২০১৮) রাজধানীর দিলকুশায় কোম্পানীর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর  অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে বিজিআইসি।

উল্লেখ্য, এদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিআইসি’র প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ সামাদের ৯৫তম জন্মদিনও ১লা জানুয়ারী। অনুষ্ঠানে তার আদর্শ ও বীমা শিল্পে তার অবদানের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথির আসন অলংকৃত করেন, কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ, সভাপতিত্ব করেন ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

চেয়ারম্যান তওহিদ সামাদ বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে সকলকে কাজ করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০১ জানুয়ারি ২০১৮)