Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 01:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, সিলেট: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার বেলা ৪টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের স’মিল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান।

নিহতরা হলেন উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে সাঈদ মিয়া (৩৫), মনফদ আলীর ছেলে আব্দুল হেকিম (২০) ও হামিদ আলীর ছেলে আবু রকিব (১৮)।

তিনজনই মাছ বোঝাই পিকআপ আরোহী ছিলেন।

ওসি মাসুক বলেন, সিলেটগামী মেঘলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন।

( এলএম/এএইচএন/ ০১ জানুয়ারি ২০১৮)