Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 11:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিগত ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। ২০১৭ সালে বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪৩ কোটি টাকা।এর আগে টানা দু’বছর পরিচালন লোকসান হওয়ার পর ২০১৬ সালে এসে ৯ কোটি টাকা পরিচালন মুনাফা করতে সক্ষম হয় রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মূহম্মদ আউয়াল খান জানান, প্রশাসনিক খরচ কমানো,নতুন ঋণ বিতরণ এবং খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে এই মুনাফা বাড়ানো সম্ভব হয়েছে।

২০১৬ সালে বেসিক ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৪৭৮ কোটি ২৮ লাখ টাকা। ২০১৭ সালে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৬ কোটি ৮৬ লাখ টাকা।

(এএইচএন/ ০১ জানুয়ারি ২০১৮)