Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 05:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সচেতন করার লক্ষ্যে প্রত্যেক কার্যদিবসে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন বছরের বছরের প্রথম দিন সোমবার (০১ জানুয়ারি ২০১৮) সকালে এ কার্যক্রমের করেন বিএসইসির কমিশনার মো: আমজাদ হোসেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান, মো: রেজাউল করিম, পরিচালক ফারহানা ফারুকী, সহকারী পরিচালক মো: জাহিদুল হক প্রমুখ।

এরআগে গত মঙ্গলবার বিএসইসির ৬২১তম কমিশন সভায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনার নেওয়া হয়েছে।

জানা গেছে, দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এ কার্যক্রম প্রত্যেক কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, শেরে বাংলা নগর, আগারগাঁও, বিএসইসির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক বিনিয়োগকারীরা অনলাইনে বা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতি কার্যক্রমে ৪০ জন বিনিয়োগকারী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

(এসএএম/ ০১ জানুয়ারি ২০১৮)