Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 02:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী ও আলোচনা সভা।

মঙ্গলবার (২ জানুয়ারী) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে এসে শেষ হয়। পরে সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো: সাইফুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম খান।

সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নানে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ডাটা এন্টি অপারেটর মোহাম্মদ আলী, অন্তরঙ্গ’ নির্বাহী পরিচালক জাকির হোসেন, পাপড়ি’র নির্বাহী পরিচালক আব্দুল বাছেদ,সমাজসেবা কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম,  সমাজসেবা অফিসার  রোজি শুক্লা বিশ্বাস।

(এসএইচআর/এসএএম/ ০২ জানুয়ারি ২০১৭)