Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 22:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতর একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটলেও শ্রীমঙ্গল সেক্টরের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

বিজিবির শ্রীমঙ্গল সেক্টর সূত্রে জানা গেছে, কুয়েতের সামরিক অফিসাররা হেলিকপ্টারে অবস্থান করছিলেন। শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে তারা যাচ্ছিলেন।হেলিকপ্টারের পাইলটসহ চারজন আহত হন।

পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

(এমআইআর/ ০৩ জানুয়ারি ২০১৮)