Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 14:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে তিনটায় গণভবনে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।’

বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তারা আনন্দিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী কাল গণভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য আমরা খুবই আনন্দিত।’

গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় ভারতকে ১-০ গোলে পরাাজিত করে বাংলাদেশ মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে নেপালকে পরাজিত করে। এরপর ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ দল ফাইনালে ওঠে।

(এমআইআর/ ০৪ জানুয়ারি ২০১৮)