Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 23:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা : ‘বিনিয়োকারীদের কার্ষ্টাজিত অর্থ বিনিয়োগের আগেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। কারন সঠিক সিদ্ধান্তই আনবে বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা।’

অ্যাঙ্কর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজেডএম নাজিম উদ্দিন এ কথা বলেছেন।

বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে শেয়ারবাজারে বিনিয়োগ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাঙ্কর সিকিউরিটিজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহাব্যবস্থাপক মো. সামিউল ইসলাম।

অনুষ্ঠানে এজেডএম নাজিমউদ্দিন বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে অবশ্যই এ বিষয়ে জানতে হবে। না জেনে শেয়ারবাজারে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়। একইসঙ্গে তিনি বলেন, পুঁজি আহরণের শেয়ারবাজারের এ বড় প্লাটফর্মে সঠিক বিনিয়োগ করতে পারলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, না জেনে ও ভুল সিদ্ধান্তে বিনিয়োগের কারণে সবকিছু হারিয়ে নিঃস্ব হতে দেখিছি অনেককেই। আবার হারানোর কষ্ট সইতে না পেরে অনেকে পৃথিবীও ছেড়েছেন। না বুঝে বিনিয়োগের কারণেই এসব হয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ একটি জ্ঞানভিত্তিক বিনিয়োগ এমন মন্তব্যে করে তিনি বলেন, এখানে সঠিকভাবে বুঝে বিনিয়োগ করতে হবে। একজন বিনিয়োগকারীর লোকসান শুধু তার না, এটা প্রতিষ্ঠানের ওপরেও প্রভাব পড়ে। কারন বিনিয়োগকারীর মুনাফা প্রতিষ্ঠানেরও উপকারে আসে।

ডিএসইর মহাব্যবস্থাপক মো. সামিউল ইসলাম বলেন, সঠিক বিনিয়োগের জন্য অবশ্যই জানতে হবে। জানতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে, আবার কোথায় বিনিয়োগ করা যাবে না। কোম্পানির ব্যবস্থাপনা, প্রোডাক্ট, আয় এবং প্রবৃদ্ধি জেনে বিনিয়োগ করা উচিত।

আর্থিক পরিকল্পনা না নিয়ে বিনিয়োগ সঠিক সম্ভব হয় না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা পারভিন, অ্যাঙ্কর সিকিউরিটিজের পরিচালক আসিফ আবু, প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ওয়াদুদ প্রমুখ।

(এসএএম/ ০৪ জানুয়ারি ২০১৭)