Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড নতুনবাজার বারিধারা শাখা।

১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর নতুন বাজারে ১২০৬ মাদানী এভিনিউতে শাখাটির স্থানান্তরোত্তর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান এবং আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা নর্থ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন এগ্রোটেক ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম খন্দকার এবং মুফতি মাওলানা মোঃ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মজিবুর রহমান এবং হাফেজ মোঃ রাকীব খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস মুফতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ীদের আরও নিবিড় ও আন্তরিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে এই শাখাটিকে নতুনভাবে মনোরম পরিবেশে স্থানান্তরিত করা হয়েছে। তিনি নতুন পরিসরে নতুবাজারবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(শামীম/ ১৪ ফেব্রুয়ারি ২০১৭)