
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিপ্লবী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ উক্তির প্রবর্তক কমরেড নির্মল সেন এর ৫ম মৃত্যুবার্ষিকী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
৮ই জানুয়ারী ২০১৮ সোমবার সকাল ৮:০০ টা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত সেগুন বাগিচা, ২৩/২, তোপখানা রোডস্থ নির্মলসেন মিলনায়তনে অস্থায়ী বেদিতে পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়।
পরে শ্রমিক কৃষক সমাজবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শ্রমিক কৃষক সমাজবাদী দলের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন স্বপনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
(এসএএম/ ০৮ জানুয়ারি ২০১৮)