Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 13:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শ্রম আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল হাই।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

পৃথক আরেক আদেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শামীম আহমদের চুক্তির মেয়াদ আরও দুইবছর বাড়ানো হয়েছে।

(ইউএম/ ১৯ মার্চ ২০১৭)