Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 12:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে নগরীর ‘ঝুঁকিপূর্ণ ভবন’ অপসারণের অংশ হিসেবে ধলপুর ক্লিনার কলোনিতে ক্লিনারদের একটি ভবন ভাঙা হয়। এ সময় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন সাংবাদিকদের জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে অন্য ভবনগুলো ভেঙে ফেলা হবে।

তিনি বলেন, নির্বাচিত মেয়র হিসেবে এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। সরকারি ও বেসরকারি এ ভবনগুলো (১০৯টি) দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হলো।

(ইউএম/ ১৯ মার্চ ২০১৭)