Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 13:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আগামী ১৩ জানুয়ারি মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। ওইদিন দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হবে। জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, গতকাল সোমবার রাতে ২০ দলীয় জোটের বৈঠকে জোটের শীর্ষ নেতারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারপাররসন খালেদা জিয়াকে দিয়েছেন। তারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন যাকে মনোনয়ন দিবেন, জোট তাকেই সমর্থন দেবে।

(এমআইআর/ ০৯ জানুয়ারি ২০১৮)