Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 09:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড (ব্যবহৃত মোটরসাইকেল) বাইক মেলা ‘এখানেই বাইক বাজার’।

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৪ ও ২৫ মার্চ এই মেলাটি অনুষ্ঠিত হবে।

মেলাটির আয়োজন করছে অনলাইন মার্কেটপ্লেস ‘এখানেই ডটকম’।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

আয়োজকরা জানান, দুই দিনের এই উৎসবে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে এমন বাইক প্রদর্শন করা যাবে। সেখান থেকে ক্রেতারা সহজে নিজের পছন্দের বাইকটি কিনে নিতে পারবেন। তাদের কেনাকাটায় স্বস্তি দিতে ‘এখানেই ডটকম’ মেলায় স্থাপন করবে একটি বুথ। যেখানে বিআরটিএ’র সহায়তায় ক্রেতা প্রদর্শিত বাইকের কাগজপত্র পরীক্ষা করিয়ে নিতে পারবেন। ফলে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা বাইক কিনতে পারবেন। এছাড়া থাকবে বাইকের যন্ত্রংশ এবং পারফরমেন্স পরীক্ষা করে দেখার সুযোগ।

মেলাকে উৎসবমুখর করতে আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছেন দেশের খ্যাতিমান ১৬ জন বাইক স্ট্যান্ডকে।

এখানেই ডটকমের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনন ম্যানেজার সাফায়াত আলী চয়ন বলেন, অনলাইন ক্লাসিফাইড সাইট ‘এখানেই ডটকম’ এ মেলার আয়োজন করেছে। সেখানে নারীরা স্বাচ্ছন্দে বাইক কিনতে পারবেন। মেলায় অন্ততপক্ষে ১০ হাজার দর্শনার্থী উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

(এসএএম/ ১৯ মার্চ ২০১৭)