Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 11:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নাইজেরিয়ার জায়েজ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও হাসান উসমান এফসিএ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা’র সাথে ১৯ মার্চ ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম ও মোঃ শামসুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জব্বার ও মোঃ শফিকুর রহমান এবং জায়েজ ব্যাংকের হেড অব কর্পোরেট সার্ভিসেস ইসমাইলা আদামু উপস্থিত ছিলেন।

রবিবার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষিরত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ১৯ মার্চ ২০১৭)