Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 13:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আলাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০১৭ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৪ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ১৩ হাজার ৬০০ কোটি এবং ১০ হাজার ১২০ কোটি টাকা। এছাড়া শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।

১৩ জানুয়ারি ২০১৮, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৮ হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, পর্ষদের সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন এবং উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য মোঃ আমির উদ্দিন পিপিএম। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা এবং ট্রেইনিং একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফাসহ ব্যাংকের শীর্ষ নির্বাহিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৫৪টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

(এসএএম/ ১৩ জানুয়ারি ২০১৮)