Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 17:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শনিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।

ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিগত এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিরূপন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক লক্ষ্য অর্জনকারী তিনজন শাখা প্রধানকে স্বর্ণপদক এবং ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুছ, পরিচালক এ কে আজাদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার আব্দুল হালিম, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং ১১৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

(এএইচএন/ ১৪ জানুয়ারি, ২০১৮)