Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 11:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে লেনোভো ল্যাপটপ কিনলেই আকর্ষণীয় পাওয়ার ব্যাংক দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এই সুযোগ চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লেনোভো আইডিয়াপ্যাড সিরিজের আই৩, আই৫, আই৭, আইডিয়াপ্যাড ১০০আই৫, মিক্স৩১০ এবং আইডিয়াপ্যাড ১০০এস কিনলেই সাথে থাকছে পাওয়ার ব্যাংক। গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা নির্ধারিত ডিলার হাউজে গেলেই এই অফারটি পাওয়া যাবে।

লেনোভোর ম্যানেজার রামিসা আনজুম হক বলেন, ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন হলেও এটি বাস্তবে রূপ নিচ্ছে। তথ্য প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

তথ্য প্রযুক্তির প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকি। এই অফারটি তারই একটি অংশ বলে জানালেন তিনি।

(এসএএম/ ২০ মার্চ ২০১৭)