Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 13:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে পিএসজি। ৪৫ পয়েন্ট নিয়ে তাদের পরে লিঁও।

বুধবার দিজোনের বিপক্ষে পিএসজির গোলবন্যা শুরু হয় মাত্র ৪ মিনিটে আনহেল দি মারিয়ার গোলের মধ্য দিয়ে। আর্জেন্টাইন তারকা পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন ১৫ মিনিটে।

৬ মিনিট পর রেকর্ড স্পর্শ করা গোল পান এদিনসন কাভানি। ক্লাবের জার্সিতে ১৫৬তম গোল করে শীর্ষ গোলদাতা জলতান ইব্রাহিমোভিচের পাশে বসেন উরুগুয়ান স্ট্রাইকার।

এরপর জ্বলে ওঠেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। বিরতির তিন মিনিট আগে ব্যবধান ৪-০ করেন নেইমার। ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টা হওয়ার ৩ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চমৎকার ড্রিবলে ৭৩ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি।

হ্যাটট্রিক করেও ক্ষান্ত হননি নেইমার। বদলি নামা কাইলিয়ান এমবাপে দিজোনের অসহায় গোলরক্ষক বাপতিস্তে রেনেকে বোকা বানিয়ে ৭৭ মিনিটে দলের সপ্তম গোল করার পর আরও একবার লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পেনাল্টি থেকে ৮৩ মিনিটের গোলে অতিথি দলকে আরও ক্ষতবিক্ষত করেন নেইমার

(আরআর/১৮ জানুয়ারী ২০১৮)