Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 15:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তুরস্কের এসকিসেহির প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪২ জন।

গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী বাসটি রাজধানী আঙ্কারা থেকে উত্তরপশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে থাকা গাছপালার সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

(এমআইআর/ ২১ জানুয়ারি ২০১৮)