Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 07:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবের আল-বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ প্রবাসী শ্রমিক। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন বাংলাদেশি।

নিহত তিন বাংলাদেশি হলেন- মলম মিয়া, আলম শাহ মিয়া, সাইফুল ইসলাম আবু বশির। খবর সৌদি গেজেট।

এছাড়া নিহতদের মধ্যে চার মিশরীয় নাগরিক ও দুই ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাতারের মালিকানাধীন একটি কোম্পানিতে চাকরিরত ওই প্রবাসী শ্রমিকেরা হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে তারা কুনফুদা পাহাড়ি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বলে সৌদি গেজেট জানিয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সৌদি আরবে জিজান প্রদেশের শামতা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ জন।

(এমআইআর/ ২২ জানুয়ারি ২০১৮)