Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 09:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ।

সোমবার (২২ জানুয়ারী) রায়পুরা উপজেলা সদরের পুর্বপাড়ায় কম্বল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সভাপতি অহিদুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা দরিদ্র মানুষের জন্য বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছেন। ঝড়েপড়া শিশু ও  মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষাসহ উপবৃত্তি চালু করেছেন। বতমান সরকারের ৯ বছরের শাসন আমনে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী জেলা পরিষদের সদস্য মো: সাইফুর রহমান, নরসিংদী শহর যুবলীগের আহবায়ক দিদারুল হক বিপ্লব।

(এসএইচআর/এসএএম/ ২২ জানুয়ারি ২০১৮)