Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের আদালতপাড়া থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এদিকে তৈমূর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

(এমআইআর/ ২৩ জানুয়ারি ২০১৮)