Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 14:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এর আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। ফলে এ ম্যাচে জয় পেতে জিম্বাবুয়েকে করতে হবে ২১৭ রান। এনামুলের বিদায়ের পর সাকিব-তামিমে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। ১০৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান।

সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিংয়ের আগে ৮০ বলে ৫১ রান তুলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ৩৭তম হাফ সেঞ্চুরি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ছয় রানে কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন ওপেনার এনামুল হক বিজয়। বিদায়ের আগে ৭ বল খেলে এনামুলের সংগ্রহ ১ রান। স্বপ্ন নিয়েই বাংলাদেশে এসেছিলো জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে প্রথম সাক্ষাতে হারিয়ে তার সম্ভবনাও উজ্জ্বল করেছিলো। তবে পরের ম্যাচে হেরে বুমেরাং। তাই ফাইনালের টিকিট পেতে হলে বাংলাদেশকে হারাতেই হবে তাদের। আর দুটি ম্যাচে বোনাস পয়েন্টসহ জিতে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশও চাইছে জয়ের ধারা বজায় রাখতে। তাই এ ম্যাচেও দারুণ সিরিয়াস দলটি।

এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা ১২টায়। জিম্বাবুয়ের প্রবল প্রতিপক্ষ বাংলাদেশ। দুই দল মোট ৬৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪০ বার জয়ী দলের নাম বাংলাদেশ।

আর জিম্বাবুয়ে জিতেছে ২৮ ম্যাচে। আর আফ্রিকার এই দেশটি টাইগারদের বিপক্ষে সর্বশেষ জয়টা পেয়েছে প্রায় ৫ বছর আগে, ২০১৩ সালে। এরপর টানা ৯ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। তবে ফাইনালে যেতে এই ম্যাচে বাংলাদেশকে হারানোর কোন বিকল্প নেই দলটির। আর টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জেতা মাশরাফিরা চাইছেন সবগুলো ম্যাচই জিততে। তাই উপভোগ্য একটা ম্যাচ উপহার পাবেন দর্শকরা তা আশা করাই যায়। এই ম্যাচের একাদশে একটাই পরিবর্তন এনেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম মোকাবেলায় বল হাতে ওপেনিং করে দারুণ বোলিং করেছিলেন সানজামুল ইসলাম। ১০ ওভার বল করে মাত্র ২৯ রানের খরচায় পেয়েছিলেন তিনি। আর বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সমস্যাও পুরনো। তাই একাদশে ফিরেছেন সানজামুল। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন অল রাউন্ডার সাইফ উদ্দিন।

(এমআইআর/ ২৩ জানুয়ারি ২০১৮)