Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দুটি হাইয়েজ মাইক্রোবাস উপহার দেবে দেশের জীবন বীমা খাতের অন্যতম কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগামী ২৯ জানুয়ারি সোমবার বিকেলে ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়ার হাতে এসব গাড়ির চাবি তুলে দেবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিমপির ডিটেক্টিব ব্রাঞ্চের জরুরী কাজে ব্যবহারের জন্য ট্রান্সপোর্টের অপর্যাপ্ততা রয়েছে। আর এজন্য ডিবি পুলিশের কমিশনার আব্দুল বাতেন, পিপিএম এর আবেদেনর প্রেক্ষিতে দুটি হাইয়েজ মাইক্রোবাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পপুলার রাইফের পরিচালনা পর্ষদ। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর)অংশ হিসাবে ডিএমপিকে এ উপহার দিচ্ছে কোম্পানিটি।

আগামী ২৯ জানুয়ারি ২০১৮ তারিখ বুধবার এই গাড়ীগুলো রাজধানীর বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে সংস্থাটির কমিমনার মো: আছাদুজ্জামান মিয়ার হাতে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে পপুলার লাইফের চেয়ারম্যান হাসান মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, নির্বাহী পরিচালক আলমগীর ফিরোজ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতের অন্যতম বড় কোম্পানি। গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশে বীমা সেবা দিয়ে আসছে। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান রয়েছে।

(এসএএম/ ২৪ জানুয়ারি ২০১৮)