Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 01:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ন এলাকায় বিস্ফোরক বোঝাই একটি অ্যাম্বুলেন্স বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪০ জন আহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছে, এ ঘটনায় হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। আর আহত ব্যক্তির সংখ্যা ১৪০। আহতরা কাবুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই হামলার ঘটনায় দেশটির কর্মকর্তারা তালেবানকে দায়ী করেছে।

গত ২৪ জানুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের দপ্তরে সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ২ নিহত ও ১৪ জন আহত হয়।

(এম এস/২৭ জানুয়ারী ২০১৮)