
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৪০.৮৫ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪.৯৯ টাকা।
এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) লোকসান হয়েছে ২৩.২১ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৮.৮৩ শতাংশ টাকা।
এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০০.৪১ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০.১৬ টাকা (মাইনাস)।
(এমআইআর/ ২৮ জানুয়ারি ২০১৮)