Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সেন্টমার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া স্থাপনা তৈরি ও বিরল প্রজাতির কচ্ছপ এবং শামুক রক্ষা করার আদেশ সঠিকভাবে প্রতিপালন না করায় বন পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আদালত অবমানার দায়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এ সংক্রান্ত এক আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

পরে গণমাধ্যমেক এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

(এসএএম/ ২১ মার্চ ২০১৭)