
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা : পুঁজিবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)৩ দিনব্যাপি শেয়ারবাজার ও বিনিয়োগ মেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ।
চট্টগ্রামের জিইসি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
সোমবার সিএসইর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
তিনি জানান, মেলায় ৩ ধরণের স্টলের মধ্যে ৬ টি প্যাভিলিয়ন, ৮ টি মিনি প্যাভিলিয়ন, ৬৯ টি জেনারেল স্টল থাকবে।
প্যাভিলিয়ন এর তালিকা- লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং।
মিনি প্যাভিলিয়ন এর তালিকা- ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড, গ্রীণডেল্টা সিকিউরিটিজ লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ লিমিটেড, মীনহার সিকিউরিটিজ লিমিটেড ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
এই মেলায় স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবে। এ বছর প্রায় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করবে।
এবারের মেলা সিএসইর ৬ষ্ঠ বারের আয়োজন। এর আগে ৩ বার চট্টগ্রামে আয়োজন করা হয়েছিল শেয়ারবাজার ও বিনিয়োগ মেলা। এছাড়া ২০০৭ সালে সিলেটে এবং ২০১৪ সালে ঢাকায় শেয়ারবাজার ও বিনিয়োগ মেলার আয়োজন করে সিএসই। সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রামে শেয়ারবাজার মেলা অনুস্থিত হয়েছে।
মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যান মন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান ডঃ এম খায়রুল হোসেন।
মেলার তিন দিন বিভিন্ন টেকনিক্যাল সেশন এর মধ্যে প্রথম দিন থাকবে ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি প্রফেসর হেলাল উদ্দিন নিজামী , কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম, কি নোট স্পীকার হিসেবে থাকবেন ডঃ আনোয়ারুল কবির, প্রোঃ ভাইস চ্যান্সেলর , ষ্টেট ইউভার্সিটি অফ বাংলাদেশ।
দ্বিতীয় দিন টেকনিক্যাল সেশন এর বিষয় প্রস্পেক্টস এন্ড চ্যালেঞ্জ ওফ ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট। যেখানে বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা, বিশেষ অতিথি মাহবুবুল আলম, সভাপতি , চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কি নোট স্পীকার সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ এফসিএমএ।
তৃতীয় দিন টেকনিক্যাল সেশন এর বিষয় আনলকিং পটেনশিয়াল অফ ক্যাপিটাল মার্কেট। উক্ত টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান ডঃ এম খায়রুল হোসেন। কী নোট স্পীকার হিসেবে থাকবেন প্রাইম ফাইনান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসাইন, পিএইচডি, এফসিএ। সেশন পরিচালনায় থাকবেন সিএসইর চেয়ারম্যান এ.কে. আবদুল মোমেন।
সিএসই ৬ষ্ঠ পুঁজি বাজার ও বিনিয়োগ মেলা-২০১৮তে কো-স্পন্সর হিসেবে রয়েছে- আল আরাফাহ ইসলামী ব্যাংক, আবুল খায়ের স্টীল লিমিটেড, বিএসআরএম ষ্টীল লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ইউসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৮)