Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 01:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:রংপুর-ঢাকা দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি জানিয়েছে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা এ দাবির কথা তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি বলেন, রংপুর জেলায় প্রায় অর্ধকোটি মানুষের বসবাস। রংপুর এখন বিভাগীয় শহর। উত্তর অঞ্চলের প্রাণকেন্দ্র জনগুরত্বপূর্ণ নগরী রংপুর।

রংপুর থেকে ঢাকার ট্রেন যোগাযোগ ব্যবস্থা একেবারেই অপ্রতুল। রংপুর থেকে ঢাকাগামী আন্ত রংপুর ট্রেনটি শুধু রাতের বেলা চলাচল করে। একটি ট্রেন হওয়ায় প্রায় অর্ধকোটি মানুষের বসবাসের নগরী রংপুরের মানুষের চাহিদা পূরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রংপুরের জনগণের প্রত্যাশা আরও একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালু করা হোক।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে গত ২৬ জানুয়ারি মতিবনিমিয়কালে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তঃনগর ট্রেন চালুর আবেদন জানানো হয়। তিনি ট্রেন চালুর বিষয়টি গুরত্বপূর্ণ মনে করে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে রংপুর-ঢাকা দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরতুজা মনসুর, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, জেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রোজি রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এম এস/৩০ জানুয়ারী ২০১৮)