Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 02:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.০৩ টাকা।

আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.১৪ টাকা।

এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.২১ টাকা এবং এনওসিএফপিএস ০.২১৯৪ টাকা (নেগেটিভ)।

(কেএইচকে / ৩১ জানুয়ারি ২০১৮)